জামালগঞ্জ প্রতিনিধি

১৮ এপ্রিল, ২০১৬ ০০:১১

ইউপি নির্বাচন:জামালগঞ্জে বিএনপির প্রার্থী বাছাইয়ে সভা

জামালগঞ্জে বেহেলী ইউনিয়নের ইউপি নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী বাছাইয়ের তৃনমুলের সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে ইউনিয়নে বেহেলী বাজারের সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: ইনু মিয়া।

সাধারণ সম্পাদক নজির হোসেনর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন  জামালগঞ্জ উপজেলা বিএন পির সভাপতি নুরুল হক আফিন্দি.বিশেষ ছিলেন উপজেলা বিএন পির সাধারণ সম্পাদক আব্দুল মালিক,সাংগঠনিক সম্পাদক ওয়ালী উল্লাহ সরকার।

সভা শেষে দলীয় ওয়ার্ড ও ইউনিয়নের ২৭০ জন নেতা কর্মী গোপন ভোট প্রদান করেন,ভোট শেষে উপজেলা সভাপতি গোপন ব্যালট তিনি নিয়ে যান। যা পরবর্তীতে উপজেলা ও ইউনিয়নের গঠিত মনোনয়ন বোর্ডের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হবে। বেহেলী ইউনিয়নে দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধীতা করেন বিএনপি নেতা মোকসেদ আলী,মো: নূর মিয়া,শামসুজ্জামান ধন মিয়া।

সভায় দলীয় প্রার্থীকে এক হয়ে বিজয়ী করার লক্ষে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা জয়নাল আবেদীন,আবু হানিফা,আব্দুল খালিক,আব্দুর রহিম,জালাল মিয়া,আফাজ উদ্দিন,আব্দুস সাত্তার,ছাত্রদল সভাপতি গোলাম রব্বানী আফিন্দি প্রমুখ ।   

আপনার মন্তব্য

আলোচিত