বানিয়াচং প্রতিনিধি

১৯ এপ্রিল, ২০১৬ ২২:১৪

বানিয়াচংয়ে বিদ্রোহীদের নিয়ে বিপাকে বিএনপি

মতবিরোধ থাকায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ১৪টি ইউনিয়নের পাঁচটিতেই বিএনপি একক প্রার্থী দিতে পারেনি।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২৩ এপ্রিল তৃতীয় ধাপে বানিয়াচংয়ের ১৪টি ইউনিয়নে নির্বাচন হবে। স্থানীয় নেতা-কর্মীদের সাথে আলাপ করে জানা যায়, প্রতিটি ইউনিয়নেই বিএনপি মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা অনেক বেশি ছিল।

তাই প্রার্থী বাচাইয়ে বিএনপিকে বেগ পেতে হয়েছে। তারপরও কাটিয়ে উঠতে পারেনি সংকট। ১৪টি ইউনিয়নের মধ্যে পাঁচটিতেই ছয়জন দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বিদ্রোহী প্রার্থী হয়েছেন।

১৪টি ইউনিয়নের মধ্যে বানিয়াচং সদর ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান বাবলু। এ ইউনিয়নে ইউপির বিএনপির দপ্তর সম্পাদক ছামির আলী বিদ্রোহী প্রার্থী হয়েছেন। দৌলতপুর ইউনিয়নে দলীয় মনোনয়ন পেয়েছেন ইউপি বিএনপির সাবেক সভাপতি শেখ আব্দুল হাই। বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউপি বিএনপির সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র দাশ।

৭ নং বড়ইউড়ি ইউনিয়নে বিএনপির মমনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্য মোস্তফা আল-হাদী। এখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা ওলামাদলের
সভাপতি আবু মুসা ও ইউপি বিএনপির সভাপতি এনামুল হক সবুর।

১৩ নং মন্দরী ইউনিয়নে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা কৃষকদলের সহ-সভাপতি আব্দুর রব। দলটির বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউপি যুবদলের সভাপিতি নুরুল
হুদা।

১৫ নং পৈলারকান্দি ইউনিয়নেবিএনপির থেকে মনোনয়ন পেয়েছেন দলের সমর্থক
কামাল তালুকদার। এখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়েছেন বিএনপির আরেক সমর্থক নাছির উদ্দিন চৌধুরী।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল বলেন, ' বিদ্রোহী প্রার্থীদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। যারা বিদ্রোহী হয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে ক্ষমতাসীন দল উপজেলার আওয়ামীলীগের ১৭ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত