মাধবপুর প্রতিনিধি

১৯ এপ্রিল, ২০১৬ ২২:২৭

ফেসবুকে প্রেম, এরপর ধর্ষণ!

ঢাকার যাত্রাবাড়ির একটি উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীর এক ছাত্রীকে ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ করে মাধবপুরে এনে ধর্ষণের অভিযোগ ওঠেছে।

এসময় ওই ছাত্রীর কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুণ্ঠন করারও অভিযোগ ওঠে। এ অভিযোগে মাধবপুর থানায় মামলা হয়েছে।

ছাত্রীর পিতা বাদি হয়ে লিটন মিয়ার নাম উল্লেখ করে মাধবপুর থানায় ৪ জনের নামে মামলা করেছে। লিটন পশ্চিম মাধবপুরের ইদ্রিস মিয়ার ছেলে। পুলিশ স্কুল ছাত্রীকে উদ্ধার করে ও স্কুল ছাত্রীকে উদ্ধার করে। ডাক্তারি পরীক্ষা সম্পন্ন শেষে মঙ্গলবার দুপুরে স্কুল ছাত্রীকে হবিগঞ্জ বিচারিক আদালতে হাজির করলে বিচারকের কাছে সে ২২ ধারায় জবানবন্দি দেয়।

মামলার সূত্রে জানা গেছে, ঢাকার যাত্রাবাড়ি কাজলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে পশ্চিম মাধবপুরের লিটন মিয়া নামে এক যুবক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে গত ১৮ এপ্রিল তাকে মাধবপুর এনে একটি বাড়িতে রেখে ধর্ষণ করে। এ সময় তার সঙ্গে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। পরে মেয়েটির আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে গেলে তার বাবাকে খবর দিলে তিনি মাধবপুর থানায় এসে লিটন মিয়া সহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা আশীষ কুমার মৈত্র বলেন, ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষা শেষে হবিগঞ্জ বিচারিক আদালতে বিচারকের কাছে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে। আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত