নিজস্ব প্রতিবেদক

২০ এপ্রিল, ২০১৬ ০১:২৮

অনুমোদনহীন মশার কয়েল বিক্রির দায়ে সিলেটে দুই ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

সিলেটে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের অনুমোদনহীন মশার কয়েল বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেলে নগরীর লালদিঘীরপাড়ে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফি উল্লাহ ও মামুনুর রশিদ।

অভিযানে মেসার্স স্নেহা ট্রেডার্স ও আসাদ ব্রাদার্সকে বিএসটিআই অনুমোদনহীন মশার কয়েল বিক্রির দায়ে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিএসটিআইয়ের মাঠ কর্মকর্তা রকিবুল হাসান রিপন ও পরিদর্শক আজিজুল হাকিম অভিযান পরিচালনায় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

আপনার মন্তব্য

আলোচিত