সিলেটটুডে ডেস্ক

২০ এপ্রিল, ২০১৬ ১৩:৫৮

সিলেটে শুল্ক ফাঁকি দেয়া আরেকটি বিলাসবহুল গাড়ি উদ্ধার

সিলেট নগরীতে মঙ্গলবার গভীর রাতে দেড়কোটি টাকা মূল্যের শুল্ক ফাঁকি দিয়ে আনা একটি বিলাসবহুল লেক্সাস কার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সিলেট শুল্ক গোয়েন্দা অফিসের সামনে থেকে গাড়িটি জব্দ করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা বিভাগের পরিচালক ড. মঈনুল খান। গাড়িতে একটি হস্তান্তরপত্র পাওয়ার কথা জানিয়েছেন এই শুল্ক কর্মকর্তা। পাঁচ সিটের সিলভার রঙের এই গাড়ীটির আনুমানিক মূল্য দেড় কোটি টাকা বলেও জানান তিনি।
 
তিনি জানান, গাড়িটির সাথে একটি হস্তান্তর পত্র পাওয়া গেছে। এতে গাড়িটি শুল্ক বিভাগে হস্তান্তরের কথা জানানো হয়েছে। বিলাসবহুল লেক্সাস গাড়ীটি ২০০৭ সালের তৈরি। চেসিস নম্বর জেটিজেএইচকে ৩১ইউ৬০২০১৫৭৮২। ইঞ্জিন নম্বর ২জিপিএ০৫৬৯৬৪।

শুল্ক গোয়েন্দা বিভাগের পরিচালক বলেন, ‘গাড়ীটি ২০১১ সালে ইউকে থেকে কেনা। পরে গাড়িটি শুল্ক ফাঁকি দিয়ে দেশে এনে রেজিস্ট্রেশন ছাড়াই চালানো হচ্ছিল।’

আপনার মন্তব্য

আলোচিত