বড়লেখা প্রতিনিধি :

২১ এপ্রিল, ২০১৬ ১৬:০৮

বড়লেখায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

মৌলভীবাজারের বড়লেখা থানার মাদক মামলা (জিআর-২৪১) এর রায়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী লিটন আহমদ (২৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার পূর্ব দৌলতপুর গ্রামের ফেচন মিয়ার পুত্র।

থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকা থেকে বড়লেখা থানার এএসআই আমির হোসেনের নেতৃত্বে পুলিশ গত (২০ এপ্রিল) রাতে তাকে গ্রেপ্তার করে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোঃ. মনিরুজ্জামান সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।’


আপনার মন্তব্য

আলোচিত