২১ এপ্রিল, ২০১৬ ২০:০১
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়েছে। বুধবার রাতে নির্বাচন পরিচালনা-২ এর উপসচিব মো. সামসুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
আগামী ২৩ এপ্রিল তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এ ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা ছিলো।
নির্বাচন স্থগিতের ঘোষণায় প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে বিরাজ করছে চাপা ক্ষোভ। দেখা দিয়েছে উত্তেজনা।
নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উপজেলার ১২নং সুজাতপুর ইউনিয়নের ৩য় ধাপে অনুষ্ঠিত নির্বাচন আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার পরিবর্তে ২৮ মে ৫ম ধাপের নির্বাচনে অর্ন্তভুক্ত করার লক্ষে এবং গেজেট অনুযায়ী ভোটার তালিকা পূণর্বিন্যাস করে ৫ম পর্যায়ের তফশিলে অর্ন্তভূক্ত করার জন্য এই ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়েছে।
তবে নতুন কোনো প্রার্থী ওই ইউনিয়ন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি না এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
আপনার মন্তব্য