বানিয়াচং সংবাদদাতা

২২ এপ্রিল, ২০১৬ ১৪:৩৪

ইউপি নির্বাচন: বানিয়াচংয়ে ১৩৯ কেন্দ্রের ১৩৫টিই ঝুঁকিপূর্ণ

শনিবার (২৩ এপ্রিল)  অনুষ্ঠিত হয়ে যাওয়া তৃতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ১৪টি ইউনিয়নের ১৩৯টি কেন্দ্রের মধ্যে ১৩৫টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বানিয়াচঙ্গের ১৪টি ইউনিয়নে ১৩৯টি কেন্দ্রের ৬৩২টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৩৫টি কেন্দ্রকেই অধিক গুরুত্বপূর্ণ হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহীনির পাশাপাশি স্টাইকিং ফোর্স হিসেবে থাকবে র‌্যাব ও বিজিবি। এছাড়াও প্রত্যেকটি নির্বাচনী এলাকায় ভ্রাম্যমাণ আদালত কাজ করবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কমিশনার বেলায়েত হোসেন।

তিনি জানান, বানিয়াচং উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে ৮২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে প্রত্যেকটি ইউনিয়নেই একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছেন। তাই কেন্দ্রগুলোতে অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা থেকেই বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত