২২ এপ্রিল, ২০১৬ ১৫:৫৯
নগরীর চালিবন্দরে শ্রী শ্রী ভৈরবতলা মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনায় গ্রেফতারকৃত খলিল আহমদের মা রুসনা বেগম ছেলের কৃতকর্মের জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থনা ও আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন।
এক বিবৃতিতে নগরীর ছড়ারপার এলাকার বাসিন্দা মৃত আব্দুল মান্নান ওরফে নন্দী মিয়ার স্ত্রী বেগম রুসনা বেগম উল্লেখ করেন, তার ছেলে গত কিছুদিন ধরে অসুস্থ। সে প্রায়শঃ অস্বাভাবিক আচরণ করে। এলাকার লোকজনও তার অসুস্থতার বিষয়ে অবহিত। এমনকি বুধবার রাতে এ ঘটনায় আটকের পর সে পুলিশের কাছে ঘটনার বিষয়ে অকপটে স্বীকার করেছে। সাম্প্রদায়িক সম্প্রীতির এ নগরীতে ছেলের এ আচরণের জন্য মা হিসাবে আমি সকলের কাছে ক্ষমা চাইছি। এ ঘটনাটি যাতে কেউ ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা না করেন-এ জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আমি আকুল আবেদন জানাচ্ছি।
আপনার মন্তব্য