২২ এপ্রিল, ২০১৬ ১৭:৫১
সিলেট সদর উপজেলার চাতল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কনিকা কর এর 'হত্যাকারী' স্বামী সুমন দাস ও তার সহযোগীদের ফাঁসির দাবীতে আল মাদানী পরিষদ সিলেটের উদ্যোগে শুক্রবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক মানববন্ধন কর্মসূচী পলিত হয়।
আল মাদানী পরিষদ সিলেটের প্রতিষ্ঠাতা ও সভাপতি কুতুব উদ্দীন শহিদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান আহমদ চৌধুরী ও প্রচার সম্পাদক ক্বারী শহিদ আহমদ এর যৌথ পরিচালনায় মানববন্ধন চলাকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রহমানীয়া প্রতিবন্ধি কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পরিষদের প্রধান উপদেষ্টা আতাউর রহমান খান সামছু, পরিষদের উপদেষ্টা আলহাজ্ব জুবায়ের আল মাহমুদ।
স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি সৈয়দ উবায়দুর রহমান। বক্তব্য রাখেন সচেতন মুসলিম যুব ফোরাম সিলেটের সভাপতি হাফিজ শাহ আদনান, নিহতের বাবা ময়না কর, ভাই মলই কর, পরিষদের সিনিয়র সহ-সভাপতি হানিফুজ্জামান জসিম, সহ-সভাপতি আব্দুল হাসিব, মুহিবুর রহমান, এনামুল হক, সাংগঠনিক সম্পাদক আল-আমিন আহমদ নাঈম। উপস্থিত ছিলেন আব্দুল মোমিন জুবের, আব্দুল কাদির জুনাইদ, জুনেদ আহমদ, শামীম আহমদ, ইসমাঈল আহমদ, মিহাদ চৌধুরী, হাফিজ ইসমাঈল আহমদ, ফরহাদ আহমদ, আরিফ শিকদার মামুন, আব্দুল কাদির, সিদ্দীকুর রহমান, হাফিজ নবী হুসেন, কাউসারুজ্জামান নয়ন, জনি আহমদ, আব্দুর রহমান, দেলোয়ার সাঈদ, আলী হুসেন, সুমন, আনোয়ার হুসেন, মামুন, রাজু মিয়া, নোমান, শাহিন, সুমন, মেহেদী হাসান, নাজমুল হাসান, সাইফুল ইসলাম, মিন্টু, জাকারিয়া, সালেখ, মুহিন, জাবেদ, জুয়েল, সাদিকুর, এলিম, মাহফুজ, জুনেদ, রুহেল, মাসুম, সেজু, আব্বাস প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। কিন্তু দুঃখজনক হলেও সত্য যৌতুক লোভী স্বামী সুমন দাস তার সহযোগীদের নিয়ে যৌতুকের জন্য কনিকা করকে নির্মম ভাবে হত্যা করে যে অপরাধ করেছে এর দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অনতিবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে কনিকা হত্যার সাথে জড়িতদের চিহ্নিত করে ফাঁসি দেয়ার জোর দাবী জানান।
আপনার মন্তব্য