নিজস্ব প্রতিবেদক

২২ এপ্রিল, ২০১৬ ১৮:০৪

হাওরে ফসলহানীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপুরণ প্রদানের দাবি

বাঁধ ভেঙ্গে হাওরে ফসলহানিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপুরণ প্রদানের দাবিতে নগরীতে মানববন্ধন করেছে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা। শুক্রবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালণ করে।

মানববন্ধন থেকে ফসলহানিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপুরণ ও বাঁধ ভাঙ্গার জন্য দায়ীদের শাস্তির দাবি জানানো হয়।

মানববন্ধনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, ওয়ার্কাস পার্টির জেলা সাধারণ সম্পাদক সিকন্দর আলী, প্রবীন রাজনীতিবিদ আরিফ মিয়া, সাংবাদিক আল আজাদ, সচতন নাগরিক কমিটির সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা বারের এপিপি সামসুল ইসলাম, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা প্রমুখ অংশ নেন।

আপনার মন্তব্য

আলোচিত