নিজস্ব প্রতিবেদক

২৩ এপ্রিল, ২০১৬ ০০:৫৫

রাত পোহালেই ভোট

রাত পোহালেই ভোট। ইতোমধ্যে শেষ হয়েছে প্রচার প্রচারণা। দেশের অন্যান্য স্থানের মতো সিলেট অঞ্চলের ৬২ ইউনিয়নে ভোটগ্রহণ আজ।

তৃতীয় দফায় ৭টি উপজেলার এসব ইউনিয়নে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতিও ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। 

শনিবার (২৩ এপ্রিল) সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।

সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার ৬টি, কানাইঘাটের ৯টি, সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদরের ৯টি, দোয়ারাবাজারের ৯টি, দক্ষিণ সুনামগঞ্জের ৮টি, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ৭টি ও হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ১৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে শনিবার। 


 

আপনার মন্তব্য

আলোচিত