সিলেটটুডে ডেস্ক

২৩ এপ্রিল, ২০১৬ ০১:১৫

কানাইঘাটের ৯ ইউনিয়নে ভোটযুদ্ধ আজ

সিলেটের কানাইঘাট উপজেলার ৯ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে আজ। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে উপজেলায় লক্ষাধিক ভোটার ভোট দেবেন।

এদিকে, শুক্রবার বিকেলে উপজেলার প্রতিটি ইউনিয়নে পৌঁছে দেওয়া হয়েছে নির্বাচনি সরঞ্জাম। সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসারগণ আইনশৃংখলাবাহিনীর সহযোগিতায় ব্যালট বাক্স, ব্যালটপেপার সহ অন্যান্য সরঞ্জামাদি বিকেলে নিয়ে যান তারা।

কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া জানিয়েছেন, প্রতিটি কেন্দ্রে একজন প্রিসাইডিং অফিসার, সহকারি প্রিসাইডিং অফিসার ও প্রতিটি বুথে একজন করে পোলিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। ইউনিয়নে ৮৫টি কেন্দ্র রয়েছে এরমধ্যে ৩৭টি অধিক গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।

উপজেলার ৯ ইউনিয়নের নির্বাচনে ১২জন ম্যাজিস্ট্রেট, ৩ প্লাটুন র‌্যাব, ৫ প্লাটুন বিজিবি ও ১ প্লাটুন ব্যাটালিয়ন আনসার দায়িত্ব পালন করবেন।

কানাইঘাট থানার ওসি হুমায়ুন কবির জানিয়েছেন, ৯ ইউনিয়নের অধিক ঝুঁকিপূর্ণ ইউনিয়নে অস্ত্রধারি ১০জন পুলিশ, ১৭জন নিরস্ত্র আনসার দায়িত্ব পালন করবে। তবে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ৯ জন ও সাধারণ কেন্দ্রে ৮জন অস্ত্রধারি পুলিশ দায়িত্বে থাকবে। এছাড়াও ১৮টি মোবাইল টিম থাকবে বলে জানান তিনি।

দলীয় প্রতীকে ভোটগ্রহণ হলেও কোনধরণের গোলযোগ ছাড়া একটি শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে প্রশাসন বদ্ধপরিকর।

প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, ভোটগ্রহণ শেষে প্রতিটি কেন্দ্রেই ভোটগণনা করে ফলাফল ঘোষণা করা হবে। কোন অবস্থায় উপজেলায় নিয়ে ফলাফল ঘোষণার সুযোগ নেই। তবে, কেউ বিশৃংখলার চেষ্টা করলে আইনশৃংখলা বাহিনীকে সাথে গুলির নির্দেশ দিয়েছেন উর্ধ্বতন কর্মকর্তারা।

জানা গেছে, দলীয় প্রতীকে অনুষ্ঠিত তৃতীয় ধাপের নির্বাচনে সিলেটের এই দুই উপজেলায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জমিয়তে উলামা ও জাসদসহ বিভিন্ন দলের প্রার্থী থাকলেও আ লিকতা ও জনপ্রিয়তা বিবেচনায় স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীরা এগিয়ে রয়েছেন।



আপনার মন্তব্য

আলোচিত