২৩ এপ্রিল, ২০১৬ ১৩:৩৬
সুনামগঞ্জের ২৬টি ইউনিয়নে চলছে ভোট গ্রহণ। শনিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
তবে পুরুষ ভোটারদের চাইতে নারী ভোটারদের উপস্থিতিই বেশি লক্ষ্য করা যাচ্ছে। সুনামগঞ্জের ৩টি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে এ দৃশ্য দেখা গেছে। প্রতিটি ভোটকেন্দ্রে সকাল থেকেই নারী ভোটারদের লক্ষণীয় উপস্থিতি দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত অপ্রীতিকর ঘটনা ছাড়াই তারা পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।
জেলার সদর, দক্ষিন সুনামগঞ্জ, দোয়ারাবাজার উপজেলায় ২৬টি ইউনিয়নে ১৫৪৪ জন প্রার্থী বিভিন্ন পদের জন্য প্রতিদ্বন্দিতা করছেন।
এ উপজেলাগুলোতে ৩৯৬৫৫৫ জন ভোটার তাদের পচন্দেও প্রার্থী চির্বাচিত করতে ভোটাদিকার প্রয়োগ করবেন।
আপনার মন্তব্য