হবিগঞ্জ প্রতিনিধি

২৩ এপ্রিল, ২০১৬ ১৯:৩৬

বানিয়াচংয়ে ১৩ ইউনিয়নে শান্তিপূর্ণ ভোটগ্রহণ

বৈশাখ মাস। ধান তোলা নিয়ে ব্যাস্ত সকল। তাই অনেক ভোটারই  সকাল সকাল ভোট কেন্দ্রে এসে ভোট দিয়েছেন । তাছাড়া বানিয়াচং হাওড় অঞ্চল হওয়ায় ভোট কেন্দ্রে যেতে ও বেগ পেতে হয়েছে ভোটারদের। নৌকা, পায়ে হেটে যে যে ভাবে পারেন স্বতস্ফূর্ত ভাবে ভোট দিতে গিয়েছেন।

সকাল ৮টা ২৫ মিনিটে কাগাপাশা ইউনিয়নের জনতা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ভোট দিয়ে বেরিয়ে আফিয়া বেগম জানান, বৈশাখ মাস, খলায় ধান, তাই সকাল সকাল আইসা ভোট দিয়া গেলাম।

এদিকে, বানিয়াচং উপজেলার ৬নং কাগাপাশ ইউনিয়নে গিয়ে দেখা গেছে, ভোটাররা র্দীঘ সময় পাড়ে দাঁড়িয়ে নৌকার অপেক্ষা করছে। নৌকা পাড়ে আসার সাথে সাথে ভোটাররা তাড়া করে নৌকায় উঠছেন  ভোট কেন্দ্রে পৌঁছানোর জন্য। তাছাড়া কাগাপাশ ইউনিয়নের ৫১ গোগরা পুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ভোট গ্রহনের জন্য উপযোগী ছিলনা বললেই চলে। গোয়াল ঘরের ন্যায় ২ কক্ষ বিশিষ্ট ভোট কেন্দ্রে ছিল ৬টি বুথ। এই কেন্দ্রটিতে  আশপাশের  চার গ্রামের মোট ২হাজার ২শত২৬ জন ভোটার ভোট দিবেন। অথচ এত সংখ্যাক ভোটারের  ভোট প্রদানের কোনো সু ব্যবস্থা ছিল না। কেন্দ্রের সামনে লাইন করে দাড়াঁনোর মত পর্যাপ্ত জায়গাও ছিল না। যার ফলে প্রচন্ড গরমে কিছুক্ষন পর পর ভোটারদের মধ্যে সৃষ্টি হয়েছে বিশৃংখলা।  

৫১ গোগরা পুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বিধান রায় জানান, এই কেন্দ্রের খুব সল্প জায়গা তাই কেন্দ্রের পরিবেশ সুশৃংখল রাখতে অনেক কষ্ট হচ্ছে আমাদের। জায়গার সল্পতা ছাড়া সুষ্ঠ ভাবেই ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।  

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ১৩টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হয়েছে। ভোট যুদ্ধে চেয়ারম্যান পদে ৭২ জন, সাধারণ সদস্য পদে ৫৩৮ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৭১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থী ছাড়াও রয়েছেন আওয়ামী লীগের ১৭ ও বিএনপি’র ৬ বিদ্রোহী প্রার্থী। এছাড়া জাতীয় পার্টির ৫ জন, খেলাফত মজলিশের ২, জমিয়তে ওলামায়ে ইসলামের ২ ও স্বতন্ত্র প্রার্থী ২২ জন। ১৩টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৯০ হাজার ৭৬৫ জন। ১২১টি ভোটকেন্দ্রের মধ্যে ৮৩টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র।

এদিকে বানিয়াচং উত্তর-পূর্ব ইউনিয়নে ভোটকেন্দ্রে ভোটারদের মধ্যে খাবার বিতরণ ও প্রচারণা চালানোর সময় দুপুরে মেম্বার প্রার্থী সামাদুর রহমানকে আটক করে ভ্রাম্যমান আদালত। এ সময় তিনি দোষ স্বীকার করলে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহম্মদ খোন্দকার।

আপনার মন্তব্য

আলোচিত