বড়লেখা ও কুলাউড়া প্রতিনিধি

২৩ এপ্রিল, ২০১৬ ২০:২২

কুলাউড়ার কাদিপুরে বিএনপি ও জয়চন্ডিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী জয়ী

কুলাউড়া উপজেলার জয়চন্ডি ইউনিয়নে টানা তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি বিদ্রোহী প্রার্থী কমর উদ্দিন আহমদ কমরু। একই উপজেলার কাদিপুর ইউনিয়নে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান সালাম।

শনিবার এ ইউনিয়নগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যমতে এই দু'জনের নির্বাচিত হওয়ার সংবাদ জানা যায়।

জয়চন্ডি ইউনিয়নে কমর উদ্দিন আহমদ কমরু ৭ হাজার ৩১৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামী লীগের প্রার্থী আব্দুর রব মাহবুব।

অপরদিকে কাদিপুরে বিএনপি সমর্থিত মনোনীতহাবিবুর রহমান সালাম ৪৯৭৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি জাসদ মনোনীত প্রার্থী আলমগীর আলম শাহান পেয়েছেন ৩০৮৪ ভোট।

এই ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী সেলিম আহমদ তাঁর এজেন্টকে মারধরের অভিযোগে নির্বাচন বর্জন করেন।

আপনার মন্তব্য

আলোচিত