২৩ এপ্রিল, ২০১৬ ২৩:১৮
জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি রাস্তারমূখ নামক স্থানে বিদ্যুৎতের জন্য প্রায় একঘণ্টা সড়ক অবরোধ করে স্থানীয় এলাকাবাসী।
জানা যায়, প্রচুর পরিমানে বৃষ্টি হওয়ায় কয়েকদিন ধরেই বিদ্যুৎহীন জগন্নাথপুর উপজেলার বেশিরভাগ এলাকা। আকাশে বিদ্যুৎ চমকালেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে উপজেলা শহর।
এতে ক্ষুব্দ হয়ে শনিবার রাত প্রায় নয়টায় মীরপুর ইউনিয়নের শ্রীরামসি রাস্তার মুখে স্থানীয় জনতা জগন্নাথপুর-সিলেট রোডের সড়ক অবরোধ করেন। প্রায় একঘণ্টা সড়ক অবরোধের পর স্হানীয় জনপ্রতিনিধি সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিদের হস্তক্ষেপে রাস্তার অবরোধ তুলে নেন ভুক্তভোগীরা। এর কিছুক্ষণ পরই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।
আপনার মন্তব্য