২৪ এপ্রিল, ২০১৬ ০১:০৯
ফাইল ছবি
ভারতের উজান থেকে নেমে আসা ঢলে প্লাবিত হয়ে পড়েছে সিলেটের জৈন্তাপুর উপজেলার অনেক এলাকা। শনিবার রাতে হঠাৎ করে ভারত থেকে ঢল নামা শুরু হয়। এতে প্লাবিত হয়ে পরে জৈন্তাপুরের নিম্নাঞ্চল।
এদিকে, রাত ৮টার পর থেকে হঠাৎ পানি বৃদ্ধি শুরু হওয়ায় জৈন্তাপুরের নিম্নাঞ্চলের লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেকেই রাতে নিরাপদ আশ্রয়ের খোঁজে বের হন। গবাধি পশু নিয়েও বিপাকে পড়েন কেউ কেউ।
উপজেলার জৈন্তাপুর ইউনিয়ন ও নিজপাট ইউনিয়নের নিম্নাঞ্চল অনেকটাই প্লাবিত হয়ে পড়েছে বলে জানা গেছে। কিছু বাড়িঘরেও পানি ঢুকে পড়েছে।
জানা যায়, শনিবার বিকেল থেকে জৈন্তাপুরে কয়েক দফা ভারি বর্ষন হয়। একইসঙ্গে পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতি দেখা দেয়।
তবে এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
আপনার মন্তব্য