২৪ এপ্রিল, ২০১৬ ১৬:২৭
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদিশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় রোববার দুপুরে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী বাসের ধাক্কায় বিরেন্দ্র আচার্য (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, রোববার দুপুরে ওই এলাকায় রাস্তা পারাপারের সময় ঢাকাগামী তাজ পরিবহনের একটি বাস বানিয়াচং উপজেলার আচায্য পাড়ার হেমেন্দ্র আচায্যের ছেলে বিরেন্দ্র আচায্য কে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মাধবপুর থানায় অফিসার ইনচার্জ(ওসি) মোকতাদির হোসেন এ প্রতিনিধি কে সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য