সিলেটটুডে ডেস্ক

২৪ এপ্রিল, ২০১৬ ১৮:০১

সোমবারের হরতালের সমর্থনে নগরীতে ছাত্র ইউনিয়নের প্রচারণা

তনু হত্যাসহ সারাদেশে সংঘটিত সকল নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে এবং অপরাধীদের বিচারের দাবীতে প্রগতিশীল ছাত্রজোট ঘোষিত সোমবার অর্ধদিবস হরতাল সফল করার লক্ষ্যে আজ নগরীতে ছাত্র ইউনিয়ন সিলেট জেলা প্রচারণা করেছে।
 
নগরীর জিন্দাবাজার ও বন্দর সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে হরতালের সমর্থন আদায়ের জন্য গণসংযোগ করা হয়।
 
এ সময় সাধারণ মানুষের কাছে আগামিকালের হরতালের যৌক্তিকতা তুলে ধরা হয়।

ছাত্র ইউনিয়ন সিলেট জেলার এক বিবৃতিতেবলাহয়, গত ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের অভ্যন্তরে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এর ইতিহাস বিভাগের শিক্ষার্থী সোহাগী জাহান তনু’কে নির্মম ভাবে হত্যার প্রতিবাদে সারাদেশে ছাত্র ইউনিয়নের আহবানে দূর্বার আন্দোলন গড়ে ওঠে। ধারাবাহিক আন্দোলনে পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীরকার্যালয় এবং সরাষ্ট্রমন্ত্রনালয় বরাবর পদযাত্রা করা হয়। পদযাত্রায় পুলিশ হামলা করলে এক পর্যায়ে গত ৭ এপ্রিল প্রশাসনকে ২৪ এপ্রিল পর্যন্ত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসারজন্য সময় বেঁধে দেওয়া হয় এবং এই সময়েরমধ্যে গ্রেফতার করতে না পারলে ২৫ এপ্রিল সারা দেশে ছাত্র ইউনিয়নসহ প্রগতিশীল ছাত্রজোট থেকে অর্ধদিবস হরতাল
পালনের ঘোষণা দেওয়া হয়।

এরআগে ৪ এপ্রিল সারাদেশে স্কুল-কলেজে সর্বত্মক ছাত্র ধর্মঘট পালন করে সংগঠনটি।
ছাত্র ইউনিয়ন সিলেট জেলার নেতৃবৃন্দ আগামিকালের হরতাল সফলভাবে পালন করার জন্য সিলেটের সকল সচেতন মানুষের প্রতি আহবান জানান। 

আপনার মন্তব্য

আলোচিত