জগন্নাথপুর প্রতিনিধি

২৪ এপ্রিল, ২০১৬ ১৮:১৭

জগন্নাথপুর উপজেলার ৬ ইউনিয়নের আওয়ামীলীগের প্রার্থী চুড়ান্ত

জগন্নাথপুর উপজেলার ৬ টি ইউনিয়নে দলীয় চেয়ারম্যান প্রার্থীদের তালিকা চুড়ান্ত করা হয়েছে। ৬টি ইউনিয়নের প্রার্থী ঘোষনা হলেও ৬ নং রাণীগঞ্জ ইউনিয়নের প্রার্থী এখনও চুড়ান্ত করতে পারেনি আ'লীগ।  এছাড়া ৪ নং মীরপুর ইউপিতে সীমানাসংক্রান্ত সমস্যার কারনে নির্বাচন হচ্ছে না।

২৮ মে এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থীরা হলেন- ১ নং কলকলিয়া ইউনিয়নে দ্বীপক কন্তি দে দীপাল, ২ নং পাটলী ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আঙ্গুর মিয়া, ৫ নং চিলাউরা হলদিপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আরশ মিয়া, ৭ নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে আবুল হাসান, ৮ নং আশারকান্দি ইউনিয়নে সাবেক চেয়ারম্যান রাজাকার পুত্র শাহ আবু ঈমানী এবং ৯ নং পাইলগাও ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আপ্তাব উদ্দীন।

জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু প্রার্থী চুড়ান্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত