২৪ এপ্রিল, ২০১৬ ২১:৫৬
অবিলম্বে তনুসহ সারা দেশে সংগঠিত সকল নারী ও শিশু হত্যান্ডের ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে প্রগতিশীল ছাত্র জোটের মশাল মিছিল অনুষ্টিত হয়।
রোববার (২৪ এপ্রিল) সন্ধা ৭টায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি শারদা হল থেকে জিন্দাবাজার হয়ে আম্বরখানায় সমাবেশ করে শহিদ মিনারে এসে শেষ হয়। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক দীপংকর দাশ গুপ্তের পরিচালনায়,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি রেজাউর রহমান রানার সভাপতিত্বে সভায় বক্তব্য রখেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর শাখার সহসভাপতি সাকিব চৌধুরী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি সপ্তর্ষি দাশ প্রমুখ।
বক্তারা অবিলম্বে, তনুসহ সারাদেশে সংগঠিত সকল নারী ও শিশু নির্যাতনের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং বিচারের দাবিতে আগামী ২৫ এপ্রিল সারাদেশে অর্ধদিবস হরতাল কর্মসূচী সফল করতে সকলের প্রতি আহ্বান জানান।
প্রগতিশীল ছাত্রজোট ও সামাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্যের ডাকে আগামীকাল সারাদেশে অর্ধদিবস হরতালের সমর্থনে চট্টগ্রামে আজকের মশাল মিছিলে পুলিশী বাধার তীব্র নিন্দা ও ক্ষোভ জনিয়েছেন প্রগতিশীল ছাত্র জোট সিলেট জেলা শাখা।
আপনার মন্তব্য