তাহিরপুর প্রতিনিধি

২৫ এপ্রিল, ২০১৬ ১৭:৩৮

তাহিরপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হওয়ার ঘটনায় উপজেলা জোড়ে বইছে সমালোচনার ঝড়।

ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার রাতে উপজেলার বাদাঘাট ইউনিয়নের সীমান্ত সংলগ্ন শাহিদাবাদ গ্রামে। মৃত বড় ভাইয়ের নাম ইসলাম উদ্দিন (৩৫)। বাদাঘাট ইউনিয়নের শাহিদাবাদ গ্রামের মৃত হাবিজ উদ্দিনের ছেলে। আর ঘাতক ছোট ভাইয়ের নাম জসিম উদ্দিন(২৬)।

এ ঘটনার প্রেক্ষিতে নিহতের স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে গতকাল সোমবার সকাল ১০টায় ঘাতক ছোট ভাই জসিম উদ্দিনসহ মোট ৪জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করা করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়,পারিবারিক কলহের গত রোরবার সন্ধ্যা সাড়ে ৭টায় বড় ভাই ইসলাম উদ্দিন তার আপন ছোট ভাই জসিম উদ্দিনের স্ত্রী ফাতেমা বেগমকে মারধর করে। এখবর পেয়ে ছোট ভাই জসিম উদ্দিন উত্তেজিত হয়ে বাহির থেকে বাড়িতে এসে তার শালা-শমন্ধিদের নিয়ে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ বড়ভাই ইসলাম উদ্দিনের বাড়ীতে গিয়ে তাকে এলোপাতারি কুপিয়ে গুরতর আহত কওে ফেলে চলে যায়।

এ সময় ছোট ভাই জসিম উদ্দিন দা(বটি) দিয়ে তার পেটে কুপ দিয়ে বুড়ি বের করে ফেলে। পরে স্থানীয়রা আশংকাজনক অবস্থায় ইসলাম উদ্দিনকে উদ্ধার করে সুনামগঞ্জ নিয়ে যাওয়ার পথে রাত ৮টায় মারা যায়। এঘটনায় পুলিশ রাতেই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ শহিদুল্লাহ এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘাতক ছোট ভাই জসিম উদ্দিন পলাতক রয়েছে,তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আপনার মন্তব্য

আলোচিত