জগন্নাথপুর প্রতিনিধি

২৭ এপ্রিল, ২০১৬ ০১:২৪

জগন্নাথপুরের রাণীগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীর নাম ঘোষণা

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ষোষিত হল রাণীগঞ্জ ইউনিয়ন অয়ায়মী লীগের প্রার্থীর নাম। রাণীগঞ্জে নৌকা মার্কা নিয়ে প্রতিদ্বন্দিতা করবেন শহীদুল ইসলাম রানা।

এর আগে সুন্দর আলী, ছদরুল ইসলাম ও শহীদুল ইসলাম রানার নাম কেন্দ্রে পাঠানো হয়েছিল।

তার পরিপ্রেক্ষিতে যাচাই বাচাইয়ের পর শহীদুল ইসলাম রানার নাম ঘোষণা করা হয়।

এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও  জেলা প্রশাসক ব্যারিষ্টার এনামুর কবির ইমন বলেন, ৬ নং রাণীগঞ্জ ইউনিয়নের নৌকার মাঝি শহীদুল ইসলাম রানাকে নির্বাচন করেন কেন্দ্রীয় দপ্তরের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত