১৩ মে, ২০১৬ ১৬:৫৯
শ্পতহানেঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দ হচ্ছে আজ (শুক্রবার)। প্রতীক পাওয়ার আগে অন্যদিকে প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্যরা সহ সাধারন ওয়ার্ডের সদস্য পদপ্রার্থীরা। আবার দলীয় মনোনীত সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীরা তাদের দলীয় প্রতীক নিয়ে ভোটারদের দোয়ারে ঘুড়ে বেরাচ্ছেন। ঠিক দল থেকে মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী প্রার্থীরাও চষে বেড়াচ্ছেন ভোটারদের কাছে গিয়ে। আর পিছিয়ে নেই সতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থীরাও প্রচার প্রচারনায়। ভোটারদের দোয়ারে দোয়ারে গিয়ে বেড়াচ্ছেন বলে জানাযায়।
তারই ধারাবাহিকতায় ২নং পাটলি ইউনিয়নের বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত সাবেক চেয়ারম্যান আঙ্গুর মিয়ার সমর্থনে স্থানীয় ২নং ওয়ার্ডবাসীর উদ্যোগে উঠান বৈঠক আয়োজন করা হয়।
২নং ওয়ার্ডবাসীর সমর্থনে আয়োজিত উঠান বৈঠকে প্রভাকরপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী আবুল হোসেনর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সহ সভাপতি এম ফজরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক চেয়ারম্যান আঙ্গুর মিয়া বলেন, আমাকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদের উন্নয়নের জন্য পাঠিয়ে দিয়েছেন। আমাকে যেহেতু প্রধানমন্ত্রী আমাকে আপনাদের দরবারে পাঠিয়ে দিয়েছেন, আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমাকে নির্বাচিত করুন।'
তিনি আরও বলেন, আরেকটি কথা হল আমি নির্বাচিত হলে শুধু আওয়ামীলীগের চেয়ারম্যান হয়ে যাব না, আমি আপনাদের সকলের সবার চেয়ারম্যান হয়ে কাজ করে যাব। সবার মতবিনিময়ে মধ্যে উন্নয়ন করে যাব। তাই আপনারা দলমতের উর্ধে আমাকে নির্বাচিত করুন। ইনশাআল্লাহ পাটলি ইউনিয়নবাসীর উন্নয়নে কাজ করে, পাটলি ইউনিয়নবাসীর ভাগ্য পরির্বতনের করব। আমার নির্বাচিত হলে শুধু আমার বিজয় হবেনা, এ বিজয় হবে সমগ্র পাটলিবাসীর।
তাই আমাকে একবার শেষবারের মতো নির্বাচিত করুন।
আপনার মন্তব্য