২৩ মে, ২০১৬ ১৬:৫৪
পবিত্র মাহে রমজান মাস আসতে এখনো আরো ১৫ দিন বাকি। তবে সোমবার দিনজুড়ে নগরীতে অনেকটা রোজার আমেজ বিরাজ করছে।
রোববার ছিলে শবে বরাত। রাতভর ইবাদ বতেন্দগির পর সোমবার অনেক বেলা পর্যন্ত ঘুমিয়েই কাটিয়েছেন বেশিরভাগ নগরবাসী। ফলে রমজান মাসের মতো সোমবারও অনেকটা দেরীতেই জেগেছে নগরী। এরপর দিনভরই অনেকটা ফাঁকা ছিলো নগরীর রাস্তাঘাট। যানচলও অনেকটা কম। সরকারী ছুটির দিন হওয়ায় বন্ধ অফিস আদালত। দুপুর ১২ টা পর্যন্ত নগরীর প্রায় সব ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ ছিলো।
আজ অনেকেই রোজা রেখেছেন। রোজাদারদের জন্য নগরীর বিভিন্ন রেস্টুরেন্ট ও ফস্টফুডের দোকানে ইফতারের পসরা সাজানো হয়েছে। সব মিলিয়ে এ যেনো রমজানের আগে রমজানের প্রস্তুতি।
নগরীর জিন্দাবাজারের রিয়েল টেস্ট স্ন্যাক্স রেস্তোরায় ইফতারির নানা ধরণের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতা। এই রেস্তোরার স্বত্বাধিকারী দীলিপ দত্ত চৌধুরী বলেন, আজকে শবে বরাত উপলক্ষে আজকে ইফতারীর উপকরণের চাহিদা খুব বেশি। ইফাতারীর আইটেম হিসেবে আছে ছোলা, পিয়াজু,বেগুন বড়া, শাকের বড়া, চিংড়ি বড়া, আলু চপ, জিলাপী,কাবাব, আখনী ও খিচুরী।
বিকেল থেকে ইফতারির দোকানগুলোতে ক্রেতাদের ভিড় দেখা যায়।
সিলেট স্ন্যাক্স ও বিরানী হাউজের ম্যানেজিং পার্টনার জুয়েল আহমদ বলেন, বেলা ৪ টা থেকে ইফতারি সামগ্রী বিক্রি শুরু হয়েছে। জিলাপিই তার দোকানে বেশি বিক্রি হয়। তাছাড়া পোলাও, খিচুরি, পিয়াজি, ছোলা, কাবাব, আলু চপ, বেগুনি, সবজি বড়াও তিনি বিক্রি করেন। তিনি আরো বলেন, আজকে অনেকে রোজা না রাখলেও ইফাতারি সামগ্রী ঠিকই কিনে নিয়ে যান।
আপনার মন্তব্য