নিজস্ব প্রতিবেদক

২৩ মে, ২০১৬ ২২:২৩

সিলেটে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের সংবর্ধনা স্থগিত

সিলেট বিভাগীয় ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত বাংলাদশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন এর সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

আগামী ১ জুন সিলেট কোর্ট পয়েন্টে এ সংবর্ধনা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিলো শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপির। কিন্তু আসন্ন বাজেট অধিনেশনের কারনে তার এই সফরসুচী বাতিল করা হয়েছে। এজন্যই এ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মান ও সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার এ তথ্য নিশ্চিত করেছেন।

অনুষ্ঠানের নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে বলেও জানান তারা।

আপনার মন্তব্য

আলোচিত