২৬ মে, ২০১৬ ০২:১৭
সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলাম চৌধুরী আর নেই।
বুধবার রাত ১১টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের জানাজার নামাজ আজ বৃহষ্পতিবার জোহরের নামাজের পর গোলাপগঞ্জ উপজেলার শিলঘাট গ্রামের জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
ব্যক্তিগত জীবনে চিরকুমার এই শিক্ষকের মূল বাড়ি বিয়ানীবাজার উপজেলার বড়হুদা গ্রামে।
দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য কৃতি ছাত্রকে শিক্ষাদান করেন যারা দেশে বিদেশে সুপ্রতিষ্ঠিত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।গত ১১ মে তিনি অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হন।
১৯৯৮ সালে তিনি সরকারী চাকুরী থেকে অবসরগ্রহণের পর তার বোনের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার শিলঘাটে স্থায়ীভাবে বসবাস করছিলেন।
নজরুল ইসলাম চৌধুরী সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বাংলা সাহিত্যের জনপ্রিয় শিক্ষক ছিলেন। তিনি ক্রীড়মোদি হিসেবেও ছাত্রদের মাঝে ছিলেন জনপ্রিয়।
আপনার মন্তব্য