২৬ মে, ২০১৬ ১৮:২৩
শ্রীমঙ্গলে ভেজাল বিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠান থেকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে শ্রীমঙ্গল শহরের এ অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহীদুল হক ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুল হুদার নেতৃত্বে স্থানীয় পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে শহরের কলেজ রোডে অবস্থিত প্রিয়া আইসক্রিম ফ্যাকক্টরিকে ২০ হাজার টাকা, মৌলভীবাজার রোডের ফাল্গুনী আইসক্রিমকে ৫০ হাজার টাকা এবং মিথ্যা নাম দিয়ে ক্রেতা সাধারণকে প্রতারিত করে ভেজাল সেমাই প্যাকেটজাত করে বিক্রির অভিযোগে লোকনাথ বাণিজ্যালয়কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় আদালতের নির্দেশে দু’টি প্রতিষ্ঠানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উৎপাদন বন্ধ করে সিলগালা করে দেওয়া হয়েছে।
এছাড়াও ফাল্গুনী, প্রিয়া আইসক্রিম ও লোকনাথ বাণিজ্যালয়ের সব মালামাল জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।
আপনার মন্তব্য