২৬ মে, ২০১৬ ১৯:০৪
জাতীয় দৈনিক পত্রিকায় কমিশন বৃদ্ধির দাবীতে বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমিতি লিমিটেড একটি মানববন্ধন করে।
আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে একাত্মতা পোষণ করে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলার সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ।
সমিতির সভাপতি শাহ আলম হুজুরের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম এর পরিচালনায় আয়োজিত মানব বন্ধন থেকে কমিশন বৃদ্ধির দাবীতে ২৬ মে থেকে তিন দিনের সময় দিয়েছেন। তিনি বলেন যদি তিন দিনের মধ্যে সিলেটের পত্রিকা এজেন্সীর মালিকরা যদি কমিশন ঘোষণা না করেন তবে পরবর্তীতে বিক্ষোভ মিছিল সহ পত্রিকা বয়কট সহ বিভিন্ন কর্মসূচী দেওয়া হবে। তিনি সিলেটের সর্বস্তরের পেশাজীবী, সুশীল সমাজ, পাঠকবৃন্দের কাছে তাদের দাবী আদায়ে সার্বিক সহযোগিতা কামনা করেন।
মানববন্ধনে একাত্মতা পোষণ করে বক্তব্যে রাখেন দৈনিক শ্যামল সিলেট পত্রিকার বার্তা সম্পাদক আবুল হোসেন মোহাম্মদ, ব্যবসায়ী আহমদ চৌধুরী মিনু, সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মকবুল হোসেন খান, সাধারণ সম্পাদক ফয়সল মাহমুদ, জাতীয় শ্রমিক ফেডারেশন সিলেট জেলার সাধারণ সম্পাদক কাজী আলফাজ, মেহদী হাসান শাহীন, মাহবুবুর রহমান লায়েক।
মানববন্ধনে বক্তব্যে রাখেন প্রবীণ সদস্য আব্দুল কাদির ভুঁইয়া, সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমিতি লিমিটেড সাধারণ সম্পাদক কামাল মজুমদার, সৈয়দ দারা মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, হালিম আহমদ, মাসুক গাজী, আব্দুল কুদ্দুছ, হারুনুর রশিদ, আমির হোসেন, আবু সালেহ, দিলওয়ার হোসেন দিলু, শফিকুল ইসলাম, লিটন গাজী, আব্দুল মতিন, সৈয়দ নায়েদ, বাবুল মিয়া, জয় বাবু, জিয়াউর রহমান, মির শাহিন, আবুল মিয়া প্রমুখ।
আপনার মন্তব্য