২৬ মে, ২০১৬ ১৯:১৭
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
২৫ মে বুধবার বিকেলে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আাদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সালাহ উদ্দিনের নেতৃত্বে অভিযানে জাফলং বাজারে ৪টি মুদি দোকান, ১টি করাত কল ও ১টি রেস্টুরেন্টে পৃথক অভিযান পরিচালনা করে ৯হাজার ৫শত টাকা জরিমানা ও ৬ টি মামলা দায়ের করা হয়।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সালাহ উদ্দিন বলেন, জাফলংয়ের জনসাধারণ যেনো ভেজাল পণ্য কিনে প্রতারিত না হয় এ লক্ষে ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকের এই অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে ৬টি প্রতিষ্ঠানকে ৯হাজার ৫শত টাকা জরিমানা জরিমানা ও ৬ টি মামলা দায়ের করা হয়েছে।
আপনার মন্তব্য