সিলেটটুডে ডেস্ক

২৬ মে, ২০১৬ ১৯:২৯

নজরুলজয়ন্তীতে মুক্তাক্ষরের সাংস্কৃতিক অনুষ্ঠান

অসাম্পদ্রায়িক সাম্যের বানী উচ্চারণের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মদিন পালন করে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর।

২৬ মে (১১ই জ্যৈষ্ঠ) বৃহস্পতিবার বিকাল ৫টায় জিন্দাবাজারস্থ নজরুল একাডেমীতে মুক্তাক্ষর আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মুক্তাক্ষরের পরিচালক বিমল কর।

দিপীকা রানী দে মিমের সঞ্চালনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কণ্ঠ শিল্পী হিমাংশু বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল জলিল। লাভলী রায় ইতির সংগীত পরিচালনায় আবৃত্তি পরিবেশন করে রাফি, পূজা, বৃষ্টি, স্মৃতা, মুন, তাহসিন, শাহরিয়ার, ফারজানা, প্রীতম, ফারহানা, ইভান, সিনথিয়া, তাসবির।

সংগীত পরিবেশন করেন বিপ্রদীপ, হিমেল, অর্পিতা, ফাহরিন ও টিপু। রুম ঝুম কে বাজায় গানে নৃত্য পরিবেশন করে প্রিয়াশ্রী কর পিউ। অনুষ্ঠানে মুক্তাক্ষরের সকল শিক্ষার্থীর অভিভাবকরা প্রাণ ভরে দ্রোহ, প্রেম আর মানবতার কবি কাজী নজরুল ইসলামের কবিতা, নৃত্য ও সংগীত উপভোগ করেন।

আপনার মন্তব্য

আলোচিত