নিজস্ব প্রতিবেদক

২৬ মে, ২০১৬ ২০:১৪

অস্বাস্থ্যকর পরিবেশ : মঞ্জিল, রসমেলাসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেট নগরীর তিনটি প্রতিষ্ঠানকে ৭৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে কালিঘাটস্থ ডালিয়া ফুডসকে ১০ হাজার টাকা, গোটাটিকর বিসিকের মঞ্জিল গ্রুপকে ৬০ হাজার টাকা ও রসমেলাকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে পরিচালিত অভিযানে এ অর্থদন্ড করা হয়।

 বেলা দেড়টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত পরিচালিত অভিযানকালে এসব ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা এবং লেভেলে মূল্য ও মেয়াদ না থাকা, ওজনে কারচুপিসহ বিভিন্ন অভিযোগে ওই জরিমানা আদায় করা হয়।

 অভিযানে অংশ নেন সিলেট জেলা বাজার কর্মকর্তা শাহ মো. মুর্শেদ কাদির ও পুলিশ লাইনস্থ রিজার্ভ পুলিশের একটি টিম।

আপনার মন্তব্য

আলোচিত