সিলেটটুডে ডেস্ক

২৬ মে, ২০১৬ ২১:১৮

কমলগঞ্জে বিষপানে যুবকের মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগরে বিষপানে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের নাম মনির মিয়া (২৫), তিনি আলীনগর ইউনিয়নের চিতলী গ্রামের ময়না মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে বুধবার (২৫ মে) সকালে তিনি বিষপান করলে পরিবারের লোকজন টের পেয়ে বিকেলে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করান। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

মৌলভীবাজার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজমা বেগম  জানান, খবর পয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

- See more at: http://www.sylheterkantho24.com/news/details/Sylhet/26185#sthash.ws5CyBBi.dpuf

আপনার মন্তব্য

আলোচিত