২৬ মে, ২০১৬ ২১:৩১
লক্কর-ঝক্কর বাস দিয়ে যাত্রী পরিবহন বন্ধে ও সিলেট- সুনামগঞ্জ সড়কে নতুন এবং উন্নত বাস চালুর দাবি জানিয়ে কর্মসূচি ঘোষণা করেছে সুনামগঞ্জের যুব সমাজ।
বৃহস্পতিবার বিকেলে শহরের উকিলপাড়া এলাকার রিভারভিউতে এ উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় যুব সমাজের নেতৃবৃন্দরা অংশ নেন। শহরের বিভিন্ন এলাকার যুব সমাজের প্রতিনিধিরা তাদের বক্তব্যে সুনামগঞ্জ সিলেট সড়কে যেসব বিরতিহিন বাস চলছে সেগুলো পরিবর্তন করে অন্যান্য জেলার আঞ্চলিক সড়কে চলাচলকারি উন্নত বাসের ন্যায় নতুন বাস নামানোর কথা বলেন।
তারা বলেন, ‘সুনামগঞ্জ- সিলেট সড়কে যেসব বাস চলছে তা দির্ঘদিনের পুরনো, এসব বাস সুনামগঞ্জ ছাড়া আর কোন এলাকায়ই চলেনা, সারা দেশের পরিবহণ ব্যাবস্থা উন্নত হলেও সুনামগঞ্জের বিরতিহিন বাসগুলো অতিত কালের মুড়িরটিন বাসের মতোই, এসব বাসে যাত্রীসেবার মানও খুবই খারাপ, এছাড়া বিরতিহিন বাসগুলো রাস্তার মোড়ে মোড়ে যেখানে খুশি থামে, এসব বাসের ড্রাইভারদেরও কোন প্রশিক্ষণ নেই, হেলপাররাও যাত্রী নিয়ে বাস চালায়, রাস্তার মাঝখানে দাড় করিয়ে যাত্রী উঠানামা করে, তারা আরো বলেন‘ সিলেট সুনামগঞ্জ সড়কে কয়েকটি নতুন বিআরটিসি বাস চালু করা দরকার, যাত্রী সেবার মান আরো উন্নত করা দরকার’।
এ আলোচনায় শহরের যুবসমাজের নেতৃবৃন্দ ৭দফা দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচীর ঘোষণা করে। দাবিগুলো হলো সিলেট- সুনামগঞ্জ সড়কে নতুন কিছু বিআরটিসি বাস চালু করা। যেসব গাড়ির ফিটনেস নেই সেগুলোকে বাতিল করা। যাত্রী ছাউনী থেকে শুরু করে পর্যাপ্ত ওয়াসব্লক(টয়লেট) এর সুবিধাসহ অবকাঠামোগত উন্নয়ন করা। বিরতিহীন বাস নিয়ম অনুযায়ি চলছে কি না বা যাত্রাপথে সড়কে বার বার থামছে কিনা তার উপর নজরদারি বাড়ানো। হেলপার দিয়ে গাড়ি না চালানো। গাড়ির আসন সংখ্যা অনুযায়ি যাত্রী পরিবহন করা ও নতুন বাস নামানো। এ সাতটি দাবিতে আগামী ৩০মে সোমবার সকালে শহরের আলফাত স্কয়ার এলাকায় মানববন্ধনের ঘোষণা দেন তারা।
এছাড়াও নাগরিকদের ঐক্যবদ্ধ আন্দোলন প্রতিষ্ঠিত করতে লিফলেট বিতরণ ও মাইকিংয়ের কর্মসূচি গ্রহণ করাহয়।
আলোচনায় উপস্থিত ছিলেন মো. সুয়েব চৌধুরী, মাহমুদুর রহমান তারেক, মুহাম্মদ আবু তালহা, নজরুল ইসলাম, সুমন রায়, মো. নাজমুল হক কিরণ, মো. সারোয়ার, নাজমুল হক আখঞ্জি, অভিজিৎ রায়, সজীব বাবলু, মো. হারুনুর রশিদ হারুন, রুমেন চৌধুরী, সাদিকুর রহমান, সাগর সরকার, পাপলু পুরকায়স্ত, সুকান্ত পুরকায়স্ত, সুজন রায়, তানিম আহমেদ, জুনায়েদ আহমদ প্রমূখ।
আপনার মন্তব্য