২৭ মে, ২০১৬ ১৯:২৯
মৌলভীবাজারের বড়লেখায় উদযাপিত হয়েছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১১৭ তম জন্মজয়ন্তী।
নজরুল জয়ন্তী উপলক্ষে শুক্রবার (২৭ মে) বিকেলে নজরুল একাডেমী বড়লেখা আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ে একাডেমীর হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন নজরুল একাডেমীর সভাপতি দীপক রঞ্জন নন্দী।
এতে একাডেমীর উপদেষ্টা মসরুর আলম চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাইম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক তানজিলা ইয়াসমিন, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, প্যানেল মেয়র তাজ উদ্দিন, স্থানীয় ক্যাবলটিভির পরিচালক সুমন বৈদ্য, একাডেমীর উপদেষ্টা জুনেদ রায়হান রিপন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন-‘কবি এখনও মারা যান নি, তিনি বেঁচে আছেন তাঁর কর্মে, তার সৃষ্টিতে। মানুষে মানুষে শ্রেণীর ভেদ তিনি তুলতে চেয়েছেন সবসময়।
আলোচনা পর্ব শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান পরিবেশন করেন একাডেমীর শিল্পীরা।
এছাড়া এ অনুষ্ঠানে নির্বাহী কর্মকর্তা, পৌরসভার মেয়র, প্যানেল মেয়র ও স্থানীয় ক্যাবলটিভির পরিচালককে সংবর্ধনা দিয়েছে নজরুল একাডেমী।
আপনার মন্তব্য