শ্রীমঙ্গল প্রতিনিধি

২৮ মে, ২০১৬ ১০:২৭

শ্রীমঙ্গলে বৃষ্টি বিড়ম্বনায় ৯ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে

৫ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯টি ইউনিয়নে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রথমবারের মত দলীয় প্রতীকে চেয়ারম্যান পদে স্থানীয় নির্বাচনে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাররা ভোট প্রদান করছেন। তবে সকালের দিকে বৃষ্টি থাকায় ভোটাররা পড়েন বিড়ম্বনায়।

এই উপজেলায় ৩৩ জন চেয়ারম্যান, ৩৩২ জন সংরক্ষিত মহিলা সদস্য ১১৫জন ও সদস্য ৬৬৬জন প্রার্থিতায় অংশ গ্রহণ করেছেন। আর এ দুই উপজেলায় মোট ভোটার রয়েছেন ১ লক্ষ ৯৩ হাজার ৫৬৭ জন। আর ভোট কেন্দ্র রয়েছে ১০০টি এর মধ্যে ৪৪টি অধিক, ৩৪টি গুরুত্ব ও ২২টি সাধারণ কেন্দ্রকে প্রশাসন বিবেচনায় নিরাপত্তা জোরদার করেছেন। সকাল থেকেই প্রত্যেকটি সেন্টারেই পুরুষ ও মহিলা ভোটারের বেশ উপস্থিতি লক্ষ করা গেছে। উৎসব মুখর পরিবেশে তারা তাদের ভোট প্রয়োগ করছেন।



শান্তি পূর্ণভাবে ভোট গ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য নিয়োজিত রয়েছে। এছাড়া পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিবি ও আনসারদের সমন্বয়ে স্ট্রাইকিং ফোর্স  কাজ করছে নির্বাচনী এলাকায়।

আপনার মন্তব্য

আলোচিত