আবুল খায়ের, ওসমানীনগর থেকে

২৮ মে, ২০১৬ ১৩:২৫

ওসমানীনগরে চলছে গোলযোগহীন ভোটগ্রহণ

ওসমানীনগরে সকাল ৮টা থেকে প্রচন্ড ঝড়-বৃষ্টি উপক্ষো করে দীর্ঘ লাইনে দাঁড়িযে শান্তিপূর্ণ ভোট দিতে দেখা গেছে নারী ও পুরুষ ভোটারদের। পঞ্চম মধাপের এ নির্বাচনে শনিবার ওসমানীগর উপজেলার ৮ইউনিয়নের ৭৬টি কেন্দ্রের ৩শ ৪৫টি কক্ষে ভোট গ্রহণ চলছে।

উপজেলার ৮ইউনিয়নে ১লাখ ২৬ হাজার ৮শ’ ১৭জন ভোটারের বিপরীতে লড়ছেন আ’লীগ, বিএনপি, জাতীয়পার্টি ও স্বতন্ত্রসহ মোট ৩৬জন চেয়ারম্যান প্রাথী। দুপুর ১টা পর্যন্ত উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওযা না গেলেও দু’একটি ভোট কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ প্রসঙ্গে ওসমানীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা এমদাদুর রহমান সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১টা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি এমনকি জালভোটেরও কোন অভিযোগ পাননি।

আপনার মন্তব্য

আলোচিত