নিজস্ব প্রতিবেদক

২৮ মে, ২০১৬ ১৩:৫০

ওসমানীনগরে বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম

পঞ্চম দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের ওসমানীনগ উপজেলায় বৃষ্টির কারণে সকাল থেকেই ভোটার উপস্থিতি কম।

শনিবার (২৮ মে) সকাল ৮ টা থেকে চলছে ভোট গ্রহণ।

উপজেলার ৭ নং দয়ামীর ইউনিয়নের করুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুর বারটায় গিয়ে দেখা যায়, ভোটার উপস্থিতি স্বাভাবিকের তুলনায় অনেক কম। এ কেন্দ্রের মোট ভোটার ২৭৩১ জন।

এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার অভিক দাস বলেন, দুপুর বারটা পর্যন্ত ৩৫ শতাংশ ভোট কাস্ট করা সম্ভব হয়েছে।

তিনি আরো বলেন, বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি তুলনা মূলক কম।

তবে তিনি আশা প্রকাশ করেন বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে পারে।

উল্লেখ্য, ওসমানীনগরে সকাল ৮টা থেকে প্রচন্ড ঝড়-বৃষ্টি উপক্ষো করে দীর্ঘ লাইনে দাঁড়িযে শান্তিপূর্ণ ভোট দিতে দেখা গেছে নারী ও পুরুষ ভোটারদের। পঞ্চম মধাপের এ নির্বাচনে শনিবার ওসমানীগর উপজেলার ৮ইউনিয়নের ৭৬টি কেন্দ্রের ৩শ ৪৫টি কক্ষে ভোট গ্রহণ চলছে।

উপজেলার ৮ইউনিয়নে ১লাখ ২৬ হাজার ৮শ’ ১৭জন ভোটারের বিপরীতে লড়ছেন আ’লীগ, বিএনপি, জাতীয়পার্টি ও স্বতন্ত্রসহ মোট ৩৬জন চেয়ারম্যান প্রাথী।

 

আপনার মন্তব্য

আলোচিত