২৮ মে, ২০১৬ ১৪:২১
জগন্নাথপুরের চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী জামাল মিয়া (বর্তমান মেম্বার) অপর মেম্বার প্রার্থী রুবেল মিয়ার কর্মী সমর্থকদের হামলায় আহত হয়েছেন।
শনিবার দুপুর ১২ টায় সমদল ভোট কেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোট কেন্দ্রের পাশে অবস্থানকালে লুলু মেম্বারের নেতৃত্বে তার ভাগিনা কাইয়ুম,নাইম, রিপন,কামাল,আখলাকুর রহমান,এহিয়া,লুদু,কানন,ইকবাল, সুমন,সাহান শাহ সহ আরও অনেকে ই তার উপর হামলা চলায় এতে জামাল মিয়ার সমর্থক সাদত মিয়া,তোহেল মিয়া ও মান্নান আহত হয়।
এ বিষয়ে রুবেল মিয়ার সাথে কথা বলতে গেলে তিনি কথা বলতে অপরাগতা প্রকাশ করেন।
আহত প্রার্থী জামাল মিয়া ভোট গননায় কারচুপির আশংকা প্রকাশ করে সুষ্ঠু নির্বাচন দাবি করেন।
আপনার মন্তব্য