২৮ মে, ২০১৬ ১৮:১০
সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম সিলেটের স্থানীয় অনলাইন নিউজ পোর্টালগুলোর মধ্যে শীর্ষস্থানে পৌঁছেছে।
২০১৪ সালের ডিসেম্বরে যাত্রাশুরুর মাত্র ১৭ মাসের মাথায় সিলেটের আঞ্চলিক নাম নিয়ে শুরু করা এ নিউজ পোর্টালটি শীর্ষে পৌঁছাল।
অনলাইনে র্যাংকিংকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান এলেক্সার র্যাংকিং অনুযায়ী, ২৬ মে ২০১৬ হতে সিলেট বিভাগ থেকে পরিচালিত অনলাইন নিউজপোর্টালগুলোর মধ্যে শীর্ষ স্থানে রয়েছে সিলেটটুডে টোয়েন্টিফের ডটকম।
চলতি মে মাসে প্রতিদিন গড়ে দেড় লক্ষ পাঠক সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম ভিজিট করছেন। পাঠকসংখ্যার দিক থেকে সিলেটের নিউজ পোর্টালগুলোর মধ্যে শীর্ষে অবস্থান করছে সিলেটটুডে।
গড় পাঠক বৃদ্ধির এ প্রমাণ সিলেটটুডের অভ্যন্তরীণ রিডারকাউন্টার, এবং গুগল এনালিটিক্সের রিপোর্টের পরিস্ফুট হয়।
গড় পাঠকবৃদ্ধির এ প্রভাব পড়ে এলেক্সা র্যাংকিংয়ে, শীর্ষে উঠে আসে সিলেটটুডে।
এলেক্সার র্যাংকিংয়ের ক্ষেত্রে সিলেটের সবার শীর্ষে অবস্থান নেওয়ায় সিলেটটুডের সম্পাদক আব্দুল আলিম শাহ্ সিলেটটুডের লেখক, পাঠক, প্রতিনিধি, প্রদায়ক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
আব্দুল আলিম শাহ্ জানিয়েছেন, সবার আগে সংবাদ নয়, সবার আগে সঠিক সংবাদের জন্যে থাকবে সিলেটটুডে। একইসাথে মান এবং রুচির প্রশ্নেও আপোস করবে না সিলেটটুডে। পাঠকের প্রতি দায়বদ্ধতাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে তিনি জানান, পাঠক আমাদের ওপর আস্থা রাখছে, এটা আমাদেরকে দায়বদ্ধ করছে; এ দায়বদ্ধতাকে সামনে রেখে সিলেটটুডে তার যাত্রা অব্যাহত রাখবে।
ব্যক্তিগত মত-অভিমত প্রচার নয়, ঘটনার ধারাবর্ণনা ও ঘটনার পেছনের ঘটনা অনুসন্ধানে সিলেটটুডে পূর্বেকার অবস্থানে অবিচল থাকবে, জানান আব্দুল আলিম শাহ্।
আপনার মন্তব্য