নিজস্ব প্রতিবেদক

২৮ মে, ২০১৬ ১৯:২১

বালাগঞ্জের পূর্ব গৌরীপুরে হিমাংশু বিজয়ী

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে শনিবার সিলেটের বালাগঞ্জ উপজেলার ৬ নং পূর্ব গৌরীপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিমাংশু রঞ্জন দাস বিজয়ী হয়েছেন।

নৌকা প্রতীক নিয়ে তার প্রাপ্ত ভোট হচ্ছে ২১৪৩।

স্থানীয় আওয়ামীলীগ কর্মী সমর্থক সূত্রে এই তথ্য পাওয়া যায়। তবে নির্বাচন কমিশন এখন পর্যন্ত কোন ফলাফল ঘোষণা করেন নি। 

উল্লেখ্য, শনিবার (২৮ মে) সিলেটের ১৪ টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।  

আপনার মন্তব্য

আলোচিত