শ্রীমঙ্গল প্রতিনিধি

২৮ মে, ২০১৬ ২২:২৭

শ্রীমঙ্গল দখলে রাখলো আওয়ামীলীগ

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ক্ষমতাসীন আওয়ামীলীগের কাছে ধরাশায়ী হয়েছে বিএনপি। উপজেলার সবক’টি ইউনিয়নেই পরাজিত হয়েছেন বিএনপির প্রার্থীরা। ৯টি ইউনিয়নের মধ্যে ৬টিতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনিত ও ৩টিতে জিতেছেন স্বতন্ত্র প্রার্থীরা।

শ্রীমঙ্গল ১ নং মির্জাপুর ইউনিয়নে আওয়ামীলীগের আবু সুফিয়ান নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন। ২ নং ভুনবীর ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী চেরাগ আলী চেয়ারম্যান পদে নির্বাচিত।

৩ নং শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগের ভানুলাল রায় নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন। ৪ নং সিন্দুরখান ইউনিয়নে আওয়ামীলীগের আব্দুল্লাহ আল হেলাল নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন।  
 
৫ নং কালাপুর ইউপিতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মুজিবুর রহমান আনারস প্রতীকে বিজয়ী হয়েছেন।  ৬ নং আশিদ্রোন ইউপিতে আওয়ামীলীগের নরেন্দ্র প্রসাদ বর্ধন নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।  

৭ নং রাজঘাট ইউপিতে আওয়ামীলীগের বিজয় বুনার্জী নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।  ৮নং কালিঘাট ইউপিতে আওয়ামীলীগের প্রানেশ গোয়ালা নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এছাড়া ৯ নং সাতগাঁও ইউপিতে স্বতন্ত্র প্রার্থী মিলন শীল বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত