নিজস্ব প্রতিবেদক

২৮ মে, ২০১৬ ২৩:৪৮

অনেক নাটকীয়তার পর জগন্নাথপুরের সৈয়দপুর শাহারপাড়ায় জিতলেন আ. লীগের বিদ্রোহী

দিনভর উত্তেজনা, সন্ধ্যা থেকে সংঘর্ষ, রাতে ফলাফল প্রকাশে বিলম্ব- এরকম নানা ঘটনা-দুর্ঘটনার পর জগন্নাথপুরের সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হলো। এতে মাত্র ৫৪ ভোটের ব্যবধানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তৈয়ব মিয়া কামালি চেয়ারম্যান নির্বাচিত হন।

শনিবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করা হয়।

আনারস প্রতীকে তৈয়ব মিয়া কামালি ৪৩৮৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের প্রার্থী আবুল হাসান পান ৪৩৩২ ভোট।

এরআগে শনিবার রাত ৮ টার দিকে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের নির্বাচনের ফলাফল ঘোষণা নিয়ে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের মধ্যে গোলাগুলিও হয়। এ ঘটনায় দীর্ঘক্ষণ আটকে রাখা হয়েছিলো এ ইউনিয়নের ফলাফল ঘোষণা।

আপনার মন্তব্য

আলোচিত