২৮ মে, ২০১৬ ২৩:৫৮
হবিগঞ্জের ৩১ ইউনিয়নের ১৩টিতে আওয়ামী লীগ, বিএনপি ৪, আওয়ামী লীগ বিদ্রোহী ৮, বিএনপি বিদ্রোহী ৩ ও স্বতন্ত্র প্রার্থী ২টিতে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
এর মধ্যে মাধবপুর উপজেলায় আওয়ামী লীগ ৪, বিএনপি ২, আওয়ামী লীগ বিদ্রোহী ৪, বিএনপি বিদ্রোহী ১।
নবীগঞ্জে আওয়ামী লীগ ৬, বিএনপি ১, আওয়ামী লীগ বিদ্রোহী ৩, বিএনপি বিদ্রোহী ১, স্বতন্ত্র ২।
লাখাইয়ে আওয়ামী লীগ ২, বিএনপি ১, আওয়ামী লীগ বিদ্রোহী ৩, বিএনপি বিদ্রোহী ১।
বানিয়াচংয়ে আওয়ামী লীগ ১।
বিজয়ীরা হচ্ছেন- মাধবপুরে বুল্লা ইউপিতে বিএনপির সামছুল ইসলাম মামুন, ধর্মঘর বিএনপি সামছুল ইসলাম কামাল, চৌমুহনী আওয়ামী লীগ মো. আপন মিয়া, ছাতিয়াইন আওয়ামী লীগ বিদ্রোহী আব্দুস শহীদ, জগদীশপুর আওয়ামী লীগ শফিকুল ইসলাম, নয়াপাড়া বিএনপি বিদ্রোহী সৈয়দ মো. আলমগীর, বহরা আওয়ামী লীগ বিদ্রোহী আরিফুর রহমান, বাঘাসুরা আওয়ামী লীগ বিদ্রোহী শাহাব উদ্দিন, শাহজাহানপুর আওয়ামী লীগ বিদ্রোহী তৌফিকুল ইসলাম চৌধুরী, আন্দিউড়া আওয়ামী লীগ আতিকুর রহমান, আদাঐর আওয়ামী লীগ ফারুক পাঠান।
নবীগঞ্জে সদর আওয়ামী লীগ সাজু আহমেদ চৌধুরী, আউশকান্দি স্বতন্ত্র মহিবুর রহমান হারুন, বড় ভাকৈর পূর্ব বিএনপি বিদ্রোহী আশিক মিয়া, বড় ভাকৈর পশ্চিম আওয়ামী লীগ বিদ্রোহী সত্যজিৎ দাশ, করগাঁও বিএনপি ছাইম উদ্দিন, বাউশা আওয়ামী লীগ আবু সিদ্দিক, কালিয়ারভাঙ্গা আওয়ামী লীগ বিদ্রোহী নজরুল ইসলাম, ইনাতগঞ্জ স্বতন্ত্র ফজলুর রশিদ, দিঘলবাক আওয়ামী লীগ আবু সাইদ এওলা মিয়া, দেবপাড়া আওয়ামী লীগ বিদ্রোহী জাবেদুর রহমান, পানিউমদা আওয়ামী লীগ ইজাজুর রহমান, কুর্শি আওয়ামী লীগ আলী আহমেদ মুছা, গজনাইপুর ইমদাদুর রহমান মুকুল।
লাখাই উপজেলার সদর বিএনপি আরিফুল ইসলাম রুপম, মুড়িয়াউক বিএনপি বিদ্রোহী মলাই মিয়া, করাব আওয়ামী লীগ আব্দুল হাই কামাল, মোড়াকরি আওয়ামী লীগ বিদ্রোহী ফয়ছল মোল্লা, বুল্লা আওয়ামী লীগ মোক্তার হোসেন বেনু, বামৈ আওয়ামী লীগ বিদ্রোহী এনামুল হক মামুন ।
বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নে আওয়ামী লীগ আব্দুল কুদ্দুছ শামীম।
আপনার মন্তব্য