নিজস্ব প্রতিবেদক

২৯ মে, ২০১৬ ১৮:৪৮

জৈন্তাপুর ও গোয়াইনঘাটের ১৩ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

সিলেটে দুই উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন। রোববার দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার ১৩ চেয়ারম্যান শপথ গ্রহণ করেন।  

শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন।

অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহী সম্রাট, জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান, চারিকাটা ইউপি চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ফতেহপুর ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ এবং চিকনাগুল ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ শপথ গ্রহণ করেন।

অন্যদিকে গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউপি চেয়ারম্যান কামরুল হাসান আমিরুল, পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, পশ্চিম জাফলং ইউপি চেয়ারম্যান আবদুস সালাম, তোয়াকুল ইউপি চেয়ারম্যান খালেদ আহমদ, রুস্তমপুর ইউপি চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন শিহাব, আলীরগাঁও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল এবং ফতেহপুর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ চৌধুরী শপথ গ্রহণ করেন।

আপনার মন্তব্য

আলোচিত