২৯ মে, ২০১৬ ২৩:৪৯
জগন্নাথপুর উপজেলার ৬টি ইউনিয়ন নির্বাচনে বিএনপি মনোনীত কোন চেয়ারম্যান প্রার্থী বিজয়ী না হওয়ায় অস্তিত্ব সংকটে পড়েছে দলটি। এবারের নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইকালে স্বজনপ্রীতি ও টাকার বাণিজ্যে দলের হেভিওয়েট প্রার্থীদের বাদ দিয়ে দুর্বল প্রার্থীদের দলীয় প্রতীক দেয়ায় এমন পরিণতি হয়েছে বলে স্থানীয় ভোটার ও দলীয় অনেক নেতাকর্মীরা অভিযোগকরেন। তা না হলে কমপক্ষে ১ থেকে ২টি ইউনিয়নে বিএনপির প্রার্থী নির্বাচিত হওয়ার সম্ভাবনা ছিল বলে মত তাদের।
জানা গেছে, ১নং কলকলিয়া ইউনিয়নে দলের হেভিওয়েট প্রার্থী জাবেদ আলম কোরেশীকে বাদ দিয়ে রফিক মিয়াকে দলীয় প্রতীক দেয়ায় বিএনপির এমন করুণ ভরাডুবি হয়েছে। এখানে বিএনপির প্রার্থী রফিক মিয়া মুল প্রতিদ্বন্ধিতায় আসতে পারেননি। অথচ এ ইউনিয়নে জাবেদ আলম কোরেশীকে দলীয় প্রতীক দেয়া হলে অনায়াসে নির্বাচিত হওয়ার সম্ভাবনা ছিল বলে জানানদলীয় কর্মীরা। এছাড়া ৯নং পাইলগাঁও ইউনিয়নে একইভাবে শামীম হোসেনকে বাদ দিয়ে জালাল উদ্দিনকে দেয়ায় বিএনপির ভরাডুবি হয়েছে। দুর্বল প্রার্থী জালাল উদ্দিন মুল প্রতিদ্বন্ধিতায় আসতে পারেননি।
তবে সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে বিএনপির প্রার্থী সৈয়দ মোছাব্বির মোটামুটি প্রতিদ্বন্ধিতা করেছেন। তাছাড়া পাটলি ইউনিয়নের বিএনপির প্রার্থী রফিকুর রহমান রফু, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে বিএনপির প্রার্থী আব্দুর রব ও আশারকান্দি ইউনিয়নে বিএনপির প্রার্থী ফখরুল ইসলাম খান মুল প্রতিদ্বন্ধিতায় আসতে পারেননি।
এ ৩ ইউনিয়নে বিএনপির করুণ ভরাডুবি হওয়ায় অস্তিত্ব সংকটে পড়েছে বিএনপি বলে স্থানীয়রা জানান।
আপনার মন্তব্য