৩০ মে, ২০১৬ ০১:২৩
বেসরকারী টেলিভিশন চ্যানেল মাই টিভি’র ক্যামেরাপার্সন শাহীন আহমদের মোটর সাইকেল চুরি হয়েছে। রবিবার দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে তার মোটর সাইকেলটি চুরি হয়। এব্যাপারে শাহীন সিলেট কোতয়ালী থানায় একটি এজাহার দাখিল করেছেন।
এজাহারে সিলেট নগরীর ৮নং ওয়ার্ডেও আখালিয়া নতুনবাজার উজ্জীবন-৩৪নং বাসার বাসিন্ধা মো. আব্দুল খালিকের ছেলে সাংবাদিক শাহীন আহমদ উল্লেখ করেন- রবিবার সকাল ১১টায় পেশাগত কাজে নিজ মোটর সাইকেলযোগে তিনি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে যান। কার্যালয় চত্বরের নির্ধারিত গাড়ী পার্কিংয়ের স্থানে মোটর সাইকেল তালাবদ্ধ করে রেখে দ্বিতীয় তলায় অবস্থিত জেলা প্রশাসক মহোদয়ের সম্মেলন কক্ষে ‘রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ’ বিষয়ক মতবিনিময় সভা এবং গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দের শপথ অনুষ্ঠানের সংবাদ ও ছবি সংগ্রহ করেন। বেলা পৌণে একটার দিকে তিনি কার্যালয়ের নিচে নেমে দেখেন মোটর সাইকেলটি সেখানে নেই।
আশাপাশে খোঁজাখুঁজি করে ভারতীয় Hero কোম্পানীর তৈরী Passion Pro মডেলের (ইঞ্জিন নং- HA10EDAGG40547 ও চেসিস নং- MBLHA10EWAGGO 0691) তার মোটর সাইকেলটি না পাওয়ায় শাহীন বিষয়টি তাৎক্ষণিকভাবে মোবাইল ফোনে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়কে অবহিত করি।
এছাড়া জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসকের (আইসিটি) সাথে যোগাযোগ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে স্থাপিত সিসি টিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দেখতে পান ৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি মোটর সাইকেলটি চুরি করে নিয়েছে।
চুরির ঘটনায় শাহীন আহমদ রাতে সিলেট কোতোয়ালি থানায় এজাহার দাখিল করেছেন।
এব্যাপারে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুহেল আহমদ বলেন, মোটর সাইকেল চুরির ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।
আপনার মন্তব্য