৩০ মে, ২০১৬ ১৪:৩৩
বিশিষ্ট আইনজীবী এডভোকেট তবারক হোসেইন বলেছেন, ম. শমসের হোসেইন এক নিবেদিত নাট্যজন। সাংস্কৃতিক অঙ্গনের দু:সময়ে তার দু:সাহসী ভূমিকা অনস্বীকার্য। ব্যক্তিস্বার্থ জলাঞ্জলী দিয়ে নিজেকে আজীবন বিলিয়ে দিয়েছে নাটকের মোহে। তাঁর মত একনিষ্ঠব্রতী নাটকপাগল গুণীশিল্পী পাওয়া আজকের দিনে দুস্কর। তাঁর কাজের সৃষ্টিশৈলীতা তাঁকে বাঁচিয়ে বহমানকালে। ম. শমসের হোসেইন মুক্তো ফলানো নীরব ঝিনুক, সাংস্কৃতিক আন্দোলনের অবিচ্ছেদ্য নাম।
শনিবার (২৮ মে) সন্ধ্যে সাতটায় সারদাহল প্রাঙ্গণে সম্মিলিত নাট্য পরিষদ ভবনে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সিলেট জেলা সংসদের আয়োজনে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ম. শমসের হোসেইন এর স্মরণ সভায় বক্তারা একথাগুলো বলেন।
সংগঠনের সভাপতি কবি একে শেরামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রতন দেব এর সঞ্চালনায় প্রথমেই প্রারম্ভিক রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন শিল্পী অনিামিকা রায়। জীবনী পাঠ করেন জেলা শাখার দপ্তর ও প্রচার সম্পাদক ধ্রুব গৌতম। স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি নাট্যকার সৈয়দ মনির হেলাল।
স্মরণ সভায় উদীচী, খেলাঘরসহ সকল প্রগতিশীল আন্দোলনে তাঁর নিখাদ ভূমিকা ও তাঁর কর্ম জীবনের নানা দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সিলেট জেলা সংসদের সাবেক সভাপতি ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট জেলার প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট তবারক হোসেইন, কেন্দ্রীয় সহ-সভাপতি ব্যরিস্টার মোহাম্মদ আরশ আলী, ওয়ারকার্স পার্টি সিলেট জেলার অন্যতম নেতা হুমায়ূন কবীর, খেলাঘর সিলেট জেলার সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা পুরঞ্জয় চক্রবর্ত্তী বাবলা, নাট্যকার ও নাট্য নির্দেশক ভবতোষ রায় বর্মণ রানা, খেলাঘর সিলেট জেলার সভাপতি ছড়াকার তাজুল ইসলাম বাঙালী, রাবেয়া খাতুন দুলু, নাট্যকার বাবুল আহমদ, নাট্যকার এনামূল মুনির, আশুতোষ ভৌমিক বিমল, নাট্যকার সুদীপ চৌধুরী মান্না, বাংলাদেশ শিল্পকলা একাডেমী সিলেট এর জেলা কালচারাল অফিসার অসিতবরণ দাশগুপ্ত, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলার সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, সমিলিত নাট্য পরিষদ সিলেট জেলার সাধারণ সম্পাদক রজত গুপ্ত ও প্রয়াতের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন আম্পায়ার আশরাফ আরমান।
সভায় খেলাঘর সিলেট জেলার সহ সভাপতি রবীন্দ্র ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক তপন চৌধুরী টুটুল, সমিলিত নাট্য পরিষদ সিলেট জেলার সহ সভাপতি খোয়াজ রহিম সবুজ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সভাপতি সপ্তর্ষী দাশ, উদীচী সিলেট জেলা সংসদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কমরেড বাদল কর, প্রতিষ্ঠাতা সভাপতি পীযূষ ভট্টাচার্য্য, নাট্য নির্দেশক অর্ধেন্দু দাশ, নাট্যশিল্পী দেবাশীষ দেবু, প্রয়াতের ছোট ছেলে মাহমুদ হোসেন নাঈম ছাড়াও উদীচী, খেলাঘর, বাংলাদেশ ছাত্র ইউনিয়নসহ প্রগতিশীল রাজনীতি সামাজিক সাংস্কৃতিক ও নাট্য অঙ্গনের অনেক সহযোদ্ধা সহকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য