৩০ মে, ২০১৬ ২০:০০
আসন্ন রমজান মাস উপলক্ষে মৌলভীবাজার জেলা শহরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি শুরু হয়েছে। বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শহরের বিভিন্ন সড়কে এ পণ্য বিক্রি করা হয়। মালামাল মজুদ থাকা পর্যন্ত বিক্রি করা হবে।
সোমবার (৩০ মে) সকাল থেকে শহরে এ পণ্য বিক্রি শুরু হয়।
শেরপুরের টিসিবি আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা জামাল উদ্দিন জানান, ট্রাকের মাধ্যমে সিলেট বিভাগে ছয় জন ডিলারের মাধ্যমে টিসিবির পণ্য দেওয়া শুরু হয়েছে। ডিলারদের মধ্যে মৌলভীবাজারে দুইজন, হবিগঞ্জে দুইজন ও ব্রাক্ষণবাড়িয়ায় দুইজন রয়েছেন।
টিসিবির ট্রাকে করে বিক্রি করা মালামালের মধ্যে ছোলা (অস্ট্রেলিয়া) প্রতি কেজি ৭০ টাকা, মসুর ডাল (কানাডা) প্রতি কেজি ৮৯.৯৫ টাকা, চিনি প্রতি কেজি ৪৮ টাকা ও বোতলজাত সয়াবিন তেল ৮০ টাকা লিটার দরে বিক্রি করা হচ্ছে।
আপনার মন্তব্য